ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বুকে স্পর্শ করে আংকেল বলেন, চিন্তা করোনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 January, 2020, 9:04 PM

বুকে স্পর্শ করে আংকেল বলেন, চিন্তা করোনা

বুকে স্পর্শ করে আংকেল বলেন, চিন্তা করোনা

দিল্লিতে এসে এক ফরাসি ছাত্রী যৌন হেনস্থার শিকার হয়েছেন। তিনি যে ছাত্রীর বাড়িতে উঠেছিলেন, তার বাবাই এই যৌন হেনস্থা করেছেন বলে তার অভিযোগ।

ফ্রান্স থেকে স্টুডেন্ট এক্সেচেঞ্জ প্রোগ্রামে এসেছিল ওই ছাত্রী। এ ঘটনা জানার পর তার বাবা-মা স্তম্ভিত। কারণ, ভরসা করে তারাই দিল্লিতে মেয়েকে পাঠিয়েছিলেন ওই পরিবারের কাছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ১৬ বছরের ওই ছাত্রীর অভিযোগ, ঘটনাটি ঘটে গত ১৮ অক্টোবর। ৫৫ বছরের অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে গত সপ্তাহেই থানায় শিশু যৌন নির্যাতন আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভারত ও ফ্রান্সের ছাত্রী বিনিময় কর্মসূচিতে অংশ নিতে গত ১৩ অক্টোবর ভারত আসেন ওই ছাত্রী। উঠেছিলেন দক্ষিণ দিল্লির সাকেত এলাকায় এক ছাত্রীর বাড়িতে।

ছাত্রীর অভিযোগ, ‘সে দিন জয়পুরে যাওয়ার জন্য আমি তৈরি হচ্ছিলাম। আমার ঘরেই ছিলাম। ওই ছাত্রীর বাবা কিছু পরামর্শ দেয়ার জন্য আমার ঘরে আসেন। তখনো আমি জিনিসপত্র গোছগাছ করছিলাম।… তিনি আমার সামনে এসে দাঁড়ান।’

তিনি বলেন, ‘আংকেল খুবই কাছে চলে আসেন আমার। আমাকে জড়িয়ে ধরে বলেন, চিন্তা কর না। সব ঠিক হবে।… প্রথমে আমি বিষয়টি বুঝতে পারিনি। এরপর টের পাই তিনি আমার বুক স্পর্শের চেষ্টা করছেন। জড়িয়ে ধরছেন আর বলছেন, চিন্তার কর না।… বিষয়টি আমার কাছে খুবই অস্বস্তিকর এবং কষ্টদায়ক ছিল।’

ছাত্রীর আরো অভিযোগ, ‘এখানেই শেষ না। তিনি আমার হাত জোর করে উনার দু’পায়ের ফাঁকে ঢুকিয়ে দেন।…’

জয়পুর যাওয়ার পথে পুরো বিষয়টি বন্ধুকে জানান ওই ছাত্রী। কান্নায় ভেঙে পড়েন তিনি। এরপরই পুরো বিষয়টি জানানো হয় যে স্কুলের তরফে তাদের আনা হয়েছিল, সেই স্কুলের শিক্ষককে।

যোগাযোগ করা হয় ওই ছাত্রীর পরিবার এবং ফরাসি দূতাবাসের সঙ্গেও। ছাত্রীটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status