ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ট্রাম্পের সেই ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখান করলো ফিলিস্তিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 January, 2020, 7:08 PM

ট্রাম্পের সেই ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখান করলো ফিলিস্তিন

ট্রাম্পের সেই ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখান করলো ফিলিস্তিন

বিতর্কিত ও কথিত শান্তি চুক্তি ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠন। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ওই শান্তি চুক্তির খসড়া তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি সপ্তাহে চুক্তিটি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদাইনাহ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনা মেনে নেবে না ফিলিস্তিনিরা। জনগণের সমর্থন নিয়ে ফিলিস্তিনকে ভাগ বাটোয়ারা করার প্রচেষ্টা নস্যাৎ করবে আমাদের সরকার।

আবু রুদাইনাহ আরো বলেন, ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ সমাজের সব পর্যায়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে নেতারা। এই চুক্তিকে পরিপূর্ণভাবে প্রত্যাখ্যানের প্রস্তুতি নিয়েছে তারা। এছাড়া ট্রাম্পের এ চুক্তি বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্য ভয়াবহ রকমের অস্থিতিশীল হয়ে উঠবে। তাই ফিলিস্তিনের অবস্থানের প্রতি আরব দেশগুলোকে সমর্থনের আহ্বান জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনের এক সরকারি কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলার জন্য চেস্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তার সেই ইচ্ছায় সাড়া দেন নি আব্বাস।

ট্রাম্পের এই কথিত শান্তি চুক্তি বাস্তবায়ন না করার ওপর জোর দিয়েছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস প্রধান ইসমাইল হানিয়াও। তিনি বলেছেন, এ চুক্তি বাস্তবায়ন করা হলে ইসরায়েল সরকারের বিরুদ্ধে নতুন প্রতিরোধ সংগ্রাম শুরু হবে। নিশ্চিতভাবেই আমরা বলছি যে, ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বাস্তবায়ন করতে দেয়া হবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status