ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ব্যথা কমাতে আগুন জ্বালানো হচ্ছে রোগীর শরীরে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 6:29 PM

ব্যথা কমাতে আগুন জ্বালানো হচ্ছে রোগীর শরীরে

ব্যথা কমাতে আগুন জ্বালানো হচ্ছে রোগীর শরীরে

ব্যথায় কাতরাচ্ছেন এক ব্যক্তি। বয়স তার ৩০ এর কোঠায়। পিঠের ব্যথার কারণে তিনি নামাজও পড়তে পারেন না!

অবশেষে তিনি আগুন স্পা দ্বারা তার ব্যথা সারাতে সক্ষম হলেন। এজন্য তিনি মিশরীয় ফায়ারি টাওয়েল স্পা প্রয়োগ করেছেন। মো: আল শায়ের নামক ওই ব্যক্তির মতে, এখন তিনি ১০০ ভাগ ব্যথামুক্ত।

প্রাচীন মিশরে ফারাওরা আগুন স্পা চিকিৎসা দ্বারা যেকোনো ব্যথা থেকে নিস্তার পেতেন। এই আগুন থেরাপি বিষয়ে অভিজ্ঞ এক ব্যক্তি হলেন আব্দেল রেহিম সাঈদ (৩৫)। তিনি মিশরীয় এই চিকিৎসা পদ্ধতির উপর প্রশিক্ষণ নিয়েছেন।

কীভাবে এই উপায়ে ব্যথা সারানো হয়? জানালেন সাঈদ, প্রথমে ব্যথায় আক্রান্ত স্থানটিতে পর্যাপ্ত তেল ও ক্যামোমাইল দ্বারা মালিশ করা হয়। এতে শরীরের রক্ত চলাচল বেড়ে যায়।

এরপর ব্যথার স্থানে তোয়ালে বিছিয়ে তার উপর অ্যালকোহল ঢেলে দেয়া হয়। এবার আগুন দেয়ার পালা। এক মিনিট পর্যন্ত এই উপায়ে আগুন জ্বলতে থাকে। সাঈদ জানান, এই স্পা’র ফলে আগুন ত্বকের সব পানি শুষে নেয়।

মানুষের শরীরের সঙ্গে আমার বেশ যোগাযোগ রয়েছে। তবে আমি উচ্চ রক্তচাপ, কিডনির রোগে আক্রান্তদের এই স্পা করতে নিষেধ করি। সাঈদ ‘ফায়ারি টাওয়েল’ স্পা পদ্ধতির উপর প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়াও তিনি মিশরের বিভিন্ন স্পা থেকে সার্টিফিকেট গ্রহণ করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status