ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
লিবিয়ায় হাফতার বিদ্রোহীদের কঠিন শিক্ষা দেয়ার হুমকি এরদোয়ানের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 3:19 PM

লিবিয়ায় হাফতার বিদ্রোহীদের কঠিন শিক্ষা দেয়ার হুমকি এরদোয়ানের

লিবিয়ায় হাফতার বিদ্রোহীদের কঠিন শিক্ষা দেয়ার হুমকি এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার যদি দেশটির সরকারের বিরুদ্ধে কোনও ধরনের অভিযান বা সহিংসতা শুরু করেন; তাহলে তাকে উচিত শিক্ষা দেয়া হবে।

রাশিয়ার রাজধানী মস্কোয় লিবিয়ার ত্রিপোলিভিত্তিক সরকারের প্রধান ফাইয়াজ আল-সেরাজ এবং খলিফা হাফতারের মধ্যে সরাসরি আলোচনা হলেও যুদ্ধবিরতি চুক্তিতে সই না করে হাফতার লিবিয়া ফিরে গেছেন। এরপর মঙ্গলবার এরদোয়ান তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির (একে পার্টি) বৈঠকে হাফতারের বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এরদোয়ান বলেন, অভ্যুত্থান প্রচেষ্টাকারী হাফতার যদি লিবিয়ার বৈধ প্রশাসন এবং আমাদের ভাইদের ওপর হামলা অব্যাহত রাখেন; তাহলে আমরা তাকে উচিত শিক্ষা দিতে মোটেই দ্বিধা করবো না।

মস্কোর আলোচনাকে ইতিবাচক বলে মন্তব্য করেন তুরস্কের এই প্রেসিডেন্ট। মস্কো আলোচনায় ফাইয়াজ আল-সেরাজ এবং জেনারেল হাফতার সরাসরি আট ঘণ্টা কথা বলেন। যুদ্ধবিরতি চুক্তিতে সই করার জন্য হাফতার মঙ্গলবার সকাল পর্যন্ত সময় নেন।

কিন্তু পরবর্তীতে চুক্তিতে সই না করেই লিবিয়া ফিরে ফিরে যান তিনি। হাফতারের প্রতি মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থন রয়েছে। সম্প্রতি জানা যায়, রাশিয়াও তার প্রতি সমর্থন দিচ্ছে। পার্সট্যুডে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status