ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক হোঁচটেই প্রাণ গেল যুবকের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 3:35 PM

এক হোঁচটেই প্রাণ গেল যুবকের

এক হোঁচটেই প্রাণ গেল যুবকের

সুনামগঞ্জে বিল্ডিং নির্মাণের সময় হোঁচট খেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তারেক মিয়া নামে এক শ্রমিক। আর এতেই মৃত্যু হয়েছে তার। বুধবার দুপুরে পৌর শহরের প্রিয়াংঙ্গন মার্কেটে এ ঘটনা ঘটে।

তারেক মিয়া সদর উপজেলার মোল্লাপাড়া ইউপির নুরপুর আলমপুর গ্রামের মো. আমজদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর পৌনে ২টার দিকে শহরের হাছন নগরস্থ প্রিয়াংঙ্গন মাকের্টের দোতলায় বিল্ডিং নির্মাণের কাজ চলছিল। এ সময় তারেক মিয়া নামে ওই শ্রমিক রড নিয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে বিদ্যুৎ তারের ওপর পড়ে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ওসি মো. শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status