ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
এক মাসে ৮২ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 10:43 PM

এক মাসে ৮২ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

এক মাসে ৮২ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

বিদায়ী বছরের ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮২ কোটি ৭৫ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানা গেছে, জব্দকৃত এসব মাদকের মধ্যে রয়েছে ১২ লাখ ১১ হাজার ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮ হাজার ৩৫১ বোতল ফেনসিডিল, ৮ হাজার ৭৬ বোতল বিদেশি মদ, ৬৩২ লিটার বাংলা মদ, ৮৬১ ক্যান বিয়ার, ৮৪৭ কেজি গাঁজা, ৭২০ গ্রাম হেরোইন এবং ৭৯ হাজার ৬৬১টি অ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট।

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে, ২ কেজি ৯৮ গ্রাম স্বর্ণ, ৫ হাজার ৬৫১টি ইমিটেশন গহনা, ১ লাখ ৪৮ হাজার ৬৭১টি কসমেটিক্স সামগ্রী, ৪ হাজার ৭৬৩টি শাড়ি, ২ হাজার ৪৯টি থ্রিপিস ও শার্টপিস, ১ হাজার ৫৪০টি তৈরিপোশাক, ৯৯ মিটার থান কাপড়, ২টি কষ্টি পাথরের মূর্তি। আরও রয়েছে, ২১ হাজার ১৫৩ ঘনফুট কাঠ ও ৫ হাজার ১৩৯ লম্বাফুট কাঠ, ৯৯৬ কেজি চা পাতা, ১২টি ট্রাক, ১৫টি পিকআপ, ২টি প্রাইভেটকার, ২৭টি সিএনজি ও ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৪২টি মোটর সাইকেল। এদিকে, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২টি বন্দুক এবং ৪০৭ রাউণ্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩২৪ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৩ জন বাংলাদেশি নাগরিক এবং ১০ জন ভারতীয় নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status