ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
১৪ মার্চ বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 9:17 PM

১৪ মার্চ বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচন

১৪ মার্চ বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচন

তথ্যপ্রযুক্তি শিল্পের জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২০-২২ মেয়াদকালের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সমিতি নির্বাচন বোর্ড ২৪ ডিসেম্বর তফসিল ঘোষণা করে।


তফসিল অনুসারে ১৪ মার্চ (শনিবার) ২০২০ বিসিএস ২০-২২ মেয়াদকালের কার্যকরী এবং শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিনোভেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টি.আই.এম নূরুল কবির। সদস্য হিসেবে ওরা-টেক কনসালটিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ এবং এক্সেল ইন্টেলিজেনস সলিউশন লিমিটেডের পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন টেকনোহেভেন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ এন করিম। ডিজিটাল সার্ভিসেস লিমিটেড এর চেয়ারম্যান মোজাম্মেল হক এবং ট্রেসার ইলেকট্রোকম এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ আপিল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status