ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ঘরজামাই থাকতে স্ত্রীর বিরক্তিতে যুবকের আত্মহত্যা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 10:16 PM

ঘরজামাই থাকতে স্ত্রীর বিরক্তিতে যুবকের আত্মহত্যা!

ঘরজামাই থাকতে স্ত্রীর বিরক্তিতে যুবকের আত্মহত্যা!

শ্বশুরবাড়ির দাবিমতো ঘরজামাই হতে রাজি না হওয়ায় স্ত্রীর সঙ্গে শুরু হলো বিবাদ। অশান্তির জেরে শেষ পর্যন্ত আত্মহত্যা করলো যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার ন’হাজারি গ্রামে। যুবকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

মাস পাঁচেক আগে বিষ্ণুপুরের বগাখালির ন’হাজারি গ্রামের বাসিন্দা বছর একুশের বিনোদ সরদারের বিয়ে হয় নোদাখালি থানার ডোঙারিয়ার বাসিন্দা বছর ঊনিশের অর্পিতার। পেশায় গাড়ির চালক ছিল বিনোদ।

বিনোদের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই অর্পিতা বারবার বিনোদকে চাপ দিত তার বাপের বাড়িতে গিয়ে থাকার জন্য। কিন্তু বিনোদ সেই প্রস্তাবে কখনোই রাজি হয়নি। আর সে কারণেই প্রায়শই অশান্তি হত ওই দম্পতির মধ্যে।

রোববার রাতে স্বামীর সঙ্গে ঝগড়া করে অর্পিতা তার বাবা-মাকে ডেকে তাদের সঙ্গেই বাপের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পরও বিনোদকে ফোন করে অর্পিতা সেখানে গিয়ে থাকার জন্য বারবার অনুরোধ করে। ফোনেও দম্পতির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে জানা যায়।

 জানা গেছে, সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে বিনোদ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মঙ্গলবার সকালে তাকে ডাকতে গিয়ে পরিবারের লোকজন দেখেন ঘরের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status