ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মিমের ইচ্ছে পূরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 10:19 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 31 December, 2019, 11:06 PM

মিমের ইচ্ছে পূরণ

মিমের ইচ্ছে পূরণ

দর্শকপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ততম সময় পার করছেন। বর্তমানে কয়েকটি ছবি রয়েছে তার হাতে। ব্যস্ততার ফাঁকে বাবার চিকিৎসার জন্য মুম্বাই গিয়েছিলেন। আর সেখানে যাওয়ার পরেই এ অভিনেত্রীর ইচ্ছে পূরণ হয়েছে।

ছোটবেলা থেকে তাজমহলের গল্প শুনে আসছেন মিম। অনেক দিনের ইচ্ছা ছিল নিজের চোখে তাজমহল দেখার। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো। মুম্বাই গিয়েছিলেন বাবার চিকিৎসার জন্য। সেখান থেকে চলে যান উত্তর প্রদেশের আগ্রার তাজমহল দেখতে। সেটা শুধু দেখেননি, সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন। আর সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেন এ অভিনেত্রী।

এদিকে আসছে বছরের শুরুতেই চমক নিয়ে হাজির হচ্ছেন মিম। নতুন বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে মিম অভিনীত ‘পরাণ’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ইয়াশ রোহান ও শরিফুল রাজ। ছবিটি নির্মাণ করছেন রায়হান রাফি।  

শুধু তাই নয় বছরের শেষের দিকে একই নির্মাতার ‘ইত্তেফাক’ নামের আরো একটি ছবি নিয়ে বড়পর্দায় হাজির হবেন তিনি। এরইমধ্যে সিলেটের বিভিন্ন লোকেশনে এ ছবির কিছু অংশের দৃশ্যধারণের কাজ হয়েছে। আগামী বছরের মার্চের মধ্যেই ছবিটির শুটিং শেষ হবে। এ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করছেন নায়ক সিয়াম আহমেদ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status