ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
অশ্লীল সিনেমা নিয়ে মুখ খুললেন পলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 10:23 PM

অশ্লীল সিনেমা নিয়ে মুখ খুললেন পলি

অশ্লীল সিনেমা নিয়ে মুখ খুললেন পলি

অভিনয় ছাড়লেও সিনেমার সঙ্গ ছাড়েন নি একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পলি। বাংলাদেশে সিনেমার অশ্লীল যুগের শুরু হয় পলির হাত ধরেই। অভিনয় ছেড়ে এখন গুলশানে বসবাস করেন তিনি। সেখান থেকে বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচনে ভোট দিতে এসে নিজের অতীত নিয়ে কথা বললেন পলি। তিনি বলেন, সময়ের প্রয়োজনে অশ্লীল সিনেমা করেছি। তখন হলগুলো বেঁচে ছিল এর উপর নির্ভর করেই। সোমবার (৩০ ডিসেম্বর) ছিল বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন, সেখানেই এসব কথা বলেন তিনি।

পলি বলেন, দেশের জনপ্রিয় নায়কদের সঙ্গে সিনেমায় অভিনয় করেছি। নায়ক মান্না ভাই থেকে শুরু করে, রুবেল শাকিব খান, আমিন খান, অমিত হাসানদের সঙ্গে কাজ করেছি। এখন চলচ্চিত্রের সময় খারাপ যাচ্ছে। আর যে কেউ প্রস্তাব দিলে তাদের সিনেমায় কাজ করছি না। অনেকেই আপনাকে অশ্লীল ছবির নায়িকা হিসেবে চেনেন, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? – জানতে চাইলে পলি বলেন, ‘যখন অশ্লীল ছবি করেছি ওগুলো ছিল সময়ের প্রয়োজনে। ওই সময় হলগুলো অশ্লীল সিনেমায় বেঁচে ছিল। এখন আর সেই দিন নেই। সবকিছুর পরিবর্তন এসেছে। কে কি বললো তা নিয়ে আমার কিছু বলার বা ভাবার সময় নেই।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status