ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মালয়েশিয়ায় তৃতীয়স্থান অর্জন করলো বাংলাদেশি গেইমার টিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 10:03 PM

মালয়েশিয়ায় তৃতীয়স্থান অর্জন করলো বাংলাদেশি গেইমার টিম

মালয়েশিয়ায় তৃতীয়স্থান অর্জন করলো বাংলাদেশি গেইমার টিম

আজিয়াটা গেম হিরো টুর্নামেন্টের প্রথম আসরে তৃতীয়স্থান অর্জন করেছে বাংলাদেশি গেইমার টিম ‘অন ফায়ার সায়ানাইড’। আঞ্চলিক এ ই-স্পোর্টস টুর্নামেন্টটির আয়োজন করেছে এশিয়ান টেলিকম জায়ান্ট আজিয়াটা গ্রুপ বারহাদ।


সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ গেইমিং ইভেন্টটিতে অংশগ্রহণ করতে এশিয়ায় আজিয়াটার চার অপারেটিং প্রতিষ্ঠান বাংলাদেশের রবি আজিয়াটা, মালয়েশিয়ার বুস্ট, কম্বোডিয়ার স্মার্ট আজিয়াটা এবং ইন্দোনেশিয়ার এক্সএল আজিয়াটার মোট ১২ টি দল ৪৮ জন গেইমার নিয়ে অংশগ্রহন করে।

মালয়েশিয়ায় আজিয়াটা গেম হিরো’র চূড়ান্ত পর্বে প্রতিটি দেশের শীর্ষ তিনটি দল অংশগ্রহণের সুযোগ পায়, যার প্রতিটি টিমে চারজন করে গেইমার ছিল। বাংলাদেশ থেকে প্রতিনিধিত্বকারী তিনটি টিম হল অন ফায়ার সায়ানাইড, বাংলা ইউনিটি এবং টিম ইনক্রেডিবল।

টুর্নামেন্টের তৃতীয় দল অন ফায়ার সায়ানাইড’কে পুরস্কার হিসাবে ৯ হাজার মার্কিন ডলার প্রদান করা হয়। এ টিমের সদস্যরা হলেন মুহাম্মদ নাজমুস সাকিব, খাজা কুতুব উদ্দিন, মাহমুদুল হাসান আসিফ এবং রেফাত আহমেদ রনি।

প্রতিযোগিতায় অংশ নিতে, গেইমারদের ফ্রি ফায়ার নামে একটি আকর্ষণীয় গেইম খেলতে হয়।
চূড়ান্ত পর্বে যাওয়ার আগে টিমগুলোকে গেম হিরোর বাংলাদেশ পর্বের ফাইনালে লড়াই করতে হয়েছে। দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের গেম হিরো প্রতিযোগিতাটি। প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীদের এককভাবে লড়তে হয়, যার স্কোর স্বয়ংক্রিয়ভাবে একক লিডারবোর্ডে আপলোড হয়।

দুই লাখ বাংলাদেশি গেইমার এই গেমটির প্রতি তাদের আগ্রহ এবং দক্ষতা প্রদর্শনের জন্য নিবন্ধন করেছিল। তীব্র প্রতিযোগিতার মাধ্যমে প্রথম পর্যায় শেষে একক লিডারবোর্ডে শীর্ষ ৪৮ জন  গেইমার চূড়ান্ত পর্যায়ে অংশ নিতে ১২টি স্কোয়াড গঠন করে। এই ১২ টি স্কোয়াড বাংলাদেশের জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status