ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই, চারজনকে গণধোলাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 3:35 PM

গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই, চারজনকে গণধোলাই

গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই, চারজনকে গণধোলাই

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইকালে চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, যশোর জেলার বেনাপোল উপজেলার ভবর বর এলাকার ওয়াসিম ব্যাপারির ছেলে সোহরাব ব্যাপারী (৪৪), পিরোজপুর জেলার উজিরপুর এলাকার কাজী নুর হোসেনের ছেলে কাজী রিপন (৪৫), মাদারীপুর জেলার আক্কাস গাজীর ছেলে জামান গাজী (৩৫) ও গাড়িচালক ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার দোহার এলাকার মো. মতিয়ারের ছেলে মো. রুবেল হোসেন।

প্রতক্ষদর্শীরা জানান, ফলতিতা বটতলার মৎস্য ব্যবসায়ী আনন্দ লালের কর্মচারী কলকলিয়া গ্রামের মণিশংকর বিশ্বাস ফকিরহাট সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) থেকে সোমবার বিকেলে সাত লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে মোটরসাইকেলে ফলতিতা যাওয়ার সময় বটতলার কাছাকাছি পৌঁছলে একটি মাইক্রোবাস তার গতি রোধ করে। মাইক্রোবাসে থাকা লোকজন গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মণিশংকরকে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মাইক্রোর চালকসহ চারজনকে আটক করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মো. খায়রুল আনাম বলেন, ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের ঘটনায় আমরা গাড়ির চালকসহ চারজনকে আটক করেছি। আটককৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status