ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সাকিবকে নিয়ে শিশিরের রোমান্টিক স্ট্যাটাস ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 December, 2019, 3:29 PM

সাকিবকে নিয়ে শিশিরের রোমান্টিক স্ট্যাটাস ভাইরাল

সাকিবকে নিয়ে শিশিরের রোমান্টিক স্ট্যাটাস ভাইরাল

বেশ রোমান্টিক। প্রায়ই সাকিবকে নিয়ে নিজের ফেসবুকে পোষ্ট দেন উম্মে আহমেদ শিশির। আর বিশেষ দিনগুলোতে তো কথাই নেই। সাকিবকে কতটা ভালোবাসেন তার নমুনাও কিন্তু কম নয়! মাঝে মধ্যে সাকিবকে বোধ হয় আদর করেই ডাকেন ‘বাবু’ বলে। ফেসবুক পেজে ভক্তদের সাথে শেয়ারও করেছেন সেটি। সাকিবের সঙ্গে একটা ছবি পোস্ট করে যার ক্যাপশনে শিশির লেখেন, ‘মাই বিগ বেবি’।

সাকিবও কিন্তু পিছিয়ে নেই। সম্প্রতি শিশিরের জন্মদিনে আবেগঘন স্ট্যাটাস দেন এই টাইগার তারকা। যেখানে তিনি লেখেন, ‘আপনার জন্মদিন সব লড়াই এবং তর্কের জন্য দুঃখিত বলার নিখুঁত সুযোগ, আপনি যে সব ত্যাগ করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনি আমার কাছে যা বোঝাতে চান তার জন্য আমি আপনাকে ভালোবাসি। শুভ জন্মদিন।’

তার একদিন পর শিশিরও সাকিবকে নিয়ে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি লেখেন, ‘আমার প্রিয় স্বামীর দেওয়া প্রিয়, মিষ্টি চমক হতে পারে না! আমি তোমাকে ভালোবাসি যা তুমি আমার ভালোবাসার জন্য যত্নশীল।’

উল্লেখ্য, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতাচ্ছেন সাকিব। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।

ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টি২০ ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে করেছেন তিন হাজারের বেশি রান। পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকেট। আর টি২০’তে ৭৬ ম্যাচ খেলা সাকিবের রান ১ হাজার ৮৯৪। বিপরীতে উইকেট শিকার করেছেন ৯২টি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status