মালাং-এর জন্য আদিত্য রয় কাপুরের সঙ্গে শ্যুটিং করলেন দিশা পাটানি৷ পরিচালক মোহিত সুরির সিনেমার জন্য দিশার সঙ্গে শ্যুটিং শুরু করেন আদিত্য৷
জানা গেছে, জলের নীচে একটি চুম্বন দৃশ্যের শ্যুটিংয়ের জন্য দিশা এবং আদিত্যকে গোয়ায় নিয়ে যাওয়া হয়৷ সেখানেই পরিচালকের নির্দেশ মতো সংশ্লিষ্ট দৃশ্যের শ্যুটিং করেন দিশা পাটানি এবং আদিত্য রয় কাপুর৷ এই সিনেমায় দিশা এবং আদিত্যর পাশাপাশি রয়েছেন অনিল কাপুর এবং কুণাল খেমু৷
বাগি টু-এর পর ফের বলিউডে নিজের শক্তপোক্ত জায়গা করে নিতে শুরু করেছেন দিশা পাটানি৷ মালাং এবং রাধের শ্য়ুটিং নিয়ে বর্তমানে বেজায় ব্যস্ত দিশা৷ মালাং-এ যেমন আদিত্য রয় কাপুর, অনিল কাপুরদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দিশা, তেমনি রাধে-তে সলমন খানের বিপরীতে অভিনয় করছেন তিনি৷ যা নিয়ে ইতিমধ্যে বেশ খোস মেজাজেই রয়েছেন দিশা পাটানি৷
এদিকে, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যখন গোটা দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে, সেই সময় দিশা পাটানির একটি ছবি ঘিরে জোর বিতর্ক শুরু হয়৷ সম্প্রতি একটি ফটোশ্যুট করেন দিশা৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ারের পর থেকেই জোর সমালোচনা শুরু হয় দিশার বিরুদ্ধে৷ অস্থির সময়ের মধ্যে কীভাবে দিশা এই ধরনের ছবি শেয়ার করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে৷