ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বিয়েতে ভয় পাই: প্রভা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 December, 2019, 1:12 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 17 December, 2019, 1:14 PM

বিয়েতে ভয় পাই: প্রভা

বিয়েতে ভয় পাই: প্রভা

অভিনয় আর রূপে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।  

সম্প্রতি ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে গণমাধ্যমে প্রভা জানান, বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। বিয়ে আমার কাছে ট্রমা হয়ে গেছে। আমার কাছে মনে হয় জীবনসঙ্গী পছন্দ করতে অনেক ভুল হয়েছে।

তিনি বলেন, যাকে বিশ্বাস করেছি, সেই আমাকে বিশ্বাস ঘাতকতা করেছে। আমার আশপাশের সবাই কিন্তু জানেন, সম্পর্কের ব্যাপারে শতভাগ বিশ্বস্ত থাকি। আপাতত বিয়ে করছি না। তবে এটা ঠিক, প্রেমে পড়ে যাই, কিন্তু বিয়েতে ভয় পাই।

প্রভা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পারফর্মার’ রোববার রাত ৭টা ২০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে। পরিচালনা করেছেন তাসমিয়াহ্ আফরিন মৌ।

 স্বল্পদৈর্ঘ্যটিতে প্রভা ছাড়াও আরো অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস ও শাহাদাৎ হোসেন প্রমুখ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status