ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
নরওয়ের ইতিহাস বিরল যৌন নির্যাতক?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 December, 2019, 12:42 PM

নরওয়ের ইতিহাস বিরল যৌন নির্যাতক?

নরওয়ের ইতিহাস বিরল যৌন নির্যাতক?

তিন শতাধিক ছেলেকে বলপূর্বক যৌন সম্পর্কে জড়াতে বাধ্য করার দায়ে ২৬ বছরের এক যুবককে অভিযুক্ত করেছে নরওয়ের পুলিশ। কর্তৃপক্ষ বলছে, স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটির ইতিহাসে যৌন নির্যাতনের সবচেয়ে বড় ঘটনা এটি।

স্থানীয় সংবাদমাধ্যমে ওই অভিযুক্ত যুবককে ফুটবল রেফারি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বলা হচ্ছে, বিভিন্ন ইন্টারনেট ফোরামও স্ন্যানপচ্যাপ নামের ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করে এই টিনেজারদের টার্গেট করা হতো। নিজেকে মেয়ে হিসেবে পরিচয় দিতেন অভিযুক্ত যুবক। নিজের নগ্ন ছবি দেওয়ার কথা দিয়ে ছেলেদের কাছ থেকে নিতেন হস্তমৈথুনের ভিডিও।

জানা গেছে, একবার ভিডিও পেয়ে গেলে তা দিয়ে ব্ল্যাকমেল করা হতো বিকটিমদের। শুধু তাই নয়, বাধ্য করা হতো নতুন নতুন ভিডিও পাঠাতে।

খবরে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে ১৩ থেকে ১৬ বছরের তিন শতাধিক ছেলেকে এভাবে নির্যাতন করে এসেছেন অভিযুক্ত। আর এই নির্যাতনের তালিকায় নরওয়ে ছাড়াও ডেনমার্ক ও সুইডেনের টিনেজাররাও রয়েছেন।

এ ব্যাপার সরকারি আইনজীবী গুরো হ্যানসন বুল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘নরওয়ের ইতিহাসে যৌন নির্যাতনের সবচেয়ে বড় ঘটনা এটি। আমরা এই ঘটনাকে সবচেয়ে গুরুত্বে দিয়ে দেখছি।”

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কম্পিউটার থেকে ১৬ হাজারের বেশি এমন ভিডিও পেয়েছে তারা। যা দেখে রীতিমত চোখ কপালে ওঠার মতো অবস্থা। তারা আরো জানান, ২০১৬ সাল থেকে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

এদিকে অভিযুক্ত যুবক এ ঘটনা স্বীকার করে নিয়েছেন বলে নরওয়ের এনআরকে টিভি চ্যানেলকে জানিয়েছেন তার আইনজীবী গানহিল্ড লায়রাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status