ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
উইঘুরদের পক্ষে ওজিল, আর্সেনালের খেলা সম্প্রচার বন্ধ চীনে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 December, 2019, 12:13 PM

উইঘুরদের পক্ষে ওজিল, আর্সেনালের খেলা সম্প্রচার বন্ধ চীনে

উইঘুরদের পক্ষে ওজিল, আর্সেনালের খেলা সম্প্রচার বন্ধ চীনে

চীনে নির্যাতিত উইঘুর মুসলিমদের নিয়ে আর্সেনাল সুপারস্টার মেসুত ওজিলের বিতর্কিত টুইটের জেরে তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে টেলিভিশনে দলটির খেলা সম্প্রচার বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। ফলে গেল রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গানারদের খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছেন চীনা ফুটবলপ্রেমীরা।

চীন সরকারের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের আন্দোলন সমর্থন করে সম্প্রতি টুইট করেন তুর্কি বঙশোদ্ভূত ফুটবলার ওজিল। মূলত সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। টুইটবার্তায় বিশ্বকাপজয়ী সাবেক জার্মান তারকা লেখেন, পূর্ব তুর্কিস্তানে আগুন দিয়ে পবিত্র কোরআন পোড়ানো হচ্ছে, মসজিদে তালা দেয়া হচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে মুসলিমদের এবং যুবকদের বন্দি করে দাসত্বের সম্মুখীন করা হচ্ছে।

তবে ওজিলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে চীন সরকার। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গুজবে কান দিয়েছেন মেসুত। সম্পূর্ণ ভুল খবর ও তথ্যে প্রভাবিত হয়ে এই ধরনের মন্তব্য করেছেন তিনি। তাকে জিনজিয়াং সফরের আমন্ত্রণ জানাচ্ছি আমরা।

জিনজিয়াং অঞ্চলে দীর্ঘদিন ধরে তুর্কি বংশোদ্ভূত উইঘুর মুসলিমদের আটক রেখে তাদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে চীন সরকার। নিজ ধর্ম পালন থেকে বিরত রাখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মীদের একটি সিন্ডিকেট গোপনে উইঘুর ঘুরে এসব অভিযোগের সত্যতা পেয়েছেন।

এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন ওজিল। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের আগে তার জ্বালাময়ী মন্তব্য নিয়ে উত্তাল হয়ে পড়েছিল ফুটবল দুনিয়া। পরে বর্ণবৈষম্যের অভিযোগ তুলে জার্মানির জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেন তিনি। এরপর বিয়েতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে নিমন্ত্রণ করেও বিতর্কে জড়ান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status