ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
গুলি ছুঁড়ে বর বরণ কনের!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 December, 2019, 12:13 PM

গুলি ছুঁড়ে বর বরণ কনের!

গুলি ছুঁড়ে বর বরণ কনের!

বর আসতেই শূন্যে গুলি ছুড়লেন কনের চাচা। পারিবারিক পরম্পরায় ‘গার্ড অফ অনার’! এটাই বংশের রেওয়াজ। পাত্র হোক বা পাত্রী, বিয়ের দিন বর-কনেকে এভাবেই অভ্যর্থনা জানান বাড়ির বর্তমান প্রবীণতম অভিভাবক।

গত বুধবার রাতে পশ্চিমবঙ্গ রাজ্যের এমন ঘটনা অবাক করে দিয়েছে সবাইকে। টেলিফোন ময়দানের এই ঘটনায় শোরগোল।

রাজ্যের পূর্ব বর্ধমান জেলার মাধবীতলার মণ্ডলবাড়ির প্রবীণতম অভিভাবক, এদিন তিনি পরপর শূন্যে তিনটে গুলি চালান।

এমন ঘটনায় বর্ধমানের কাটোয়া শহরে তোলপাড় শুরু হয়। গুলির শব্দের থেকেও দ্রুতগতিতে ভাইরাল কনের ছবি। দোনলা হাতে দাঁড়িয়ে। কনের বেশেই। খবর পেয়ে দ্রুত পৌঁছায় পুলিশ। হকচকিয়ে যায় পরিবারের লোক। বন্দুকটি হেফাজতে নিয়ে নেয়া হয়।

মাধবীতলার মণ্ডল পরিবারের কনে পায়েলের বিয়ে হয়েছে মাস্টারপাড়ার সৈকত মণ্ডলের সঙ্গে। কনের চাচা বলেন, পারিবারিক শুভ কাজে আমাদের বংশ পরম্পরা বজায় রাখতেই শূন্যে গুলি ছুঁড়ে গান স্যালুট দিয়ে থাকি। এদিনও তা-ই করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রেওয়াজ হলেও বিয়ে বাড়িতে এভাবে গুলি চালাতে যে পুলিশের অনুমতি লাগে, তা জানা ছিল না মণ্ডল বাড়ির। সে কারণেই লাইসেন্স থাকলেও বন্দুক আর তার লাইসেন্স দু’টিই আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status