ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
জুতা পায়ে শহীদ মিনারে বিএনপি নেতারা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 December, 2019, 12:17 PM

জুতা পায়ে শহীদ মিনারে বিএনপি নেতারা!

জুতা পায়ে শহীদ মিনারে বিএনপি নেতারা!

বিজয় দিবসে পায়ে জুতা পরে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফয়সাল আমিন। গতকাল সোমবার সকালের এমন কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ পেয়েছে। এরপর থেকে সেই ছবি নিয়ে চলছে সমালোচনা।

আরেকটি ছবিতে কয়েকজনকে জুতা পরে স্মৃতিস্তম্ভের বেদীতে উঠতে দেখা গেছে। ঠাকুরগাঁওয়ের সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রনি তার ফেসবুকে ছবিগুলো পোস্ট করেছেন। তিনি লিখেছেন ‘বিজয় দিবসে ঠাকুরগাঁও বিএনপি নেতারা জুতা পায়ে শহীদ বেদীতে, কী সেলুকাস!’

তবে এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফয়সাল আমিনের বক্তব্য পাওয়া যায়নি।

টানা ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অপরাহ্নে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status