|
ফোনে কথা বলতে বলতে সঙ্গমরত সাপের উপর বসে পড়লেন মহিলা, জোড়া ছোবলে মৃত্যু
নতুন সময় ডেস্ক
|
![]() ফোনে কথা বলতে বলতে সঙ্গমরত সাপের উপর বসে পড়লেন মহিলা, জোড়া ছোবলে মৃত্যু সাপের কামড় খেয়ে পাল্টা সাপকে কামড়ে টুকরো টুকরো করে ফেললেন মাতাল ব্যক্তি থাইল্যান্ডে কর্মরত জয় সিং যাদবের স্ত্রী গীতা স্বামীর সঙ্গেই ফোনে কথা বলছিলেন। ফোনে কথা বলতে বলতে তিনি খেয়ালই করেননি কখন একজোড়া সাপ ঘরে ঢুকে পড়েছে তাঁদের। গীতাদেবীর বাড়িতে যে বিছানা পাতা তাতে একটি প্রিন্টেড চাদর পাতা ছিল। ওই চাদরের উপরেই উঠে পড়ে ২ টি সাপ। ফোনে কথা বলতে বলতেই নিজের ঘরে ঢোকেন গীতা। ছাপা চাদরে মিশে থাকায় বিছানায় যে আসলে ২ খানা সাপ বসে আছে তা টেরও পাননি গীতা। কথা বলতে বলতেই বিছানায় সাপের উপরেই বসে পড়েন তিনি। সাপগুলির অব্যর্থ ছোবলে কয়েক মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যান গীতা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
