ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
কারিনাকে কোলে নিয়ে অনেক খেলেছি: অক্ষয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 December, 2019, 12:15 PM

কারিনাকে কোলে নিয়ে অনেক খেলেছি: অক্ষয়

কারিনাকে কোলে নিয়ে অনেক খেলেছি: অক্ষয়

খুব শিগগিরিই মুক্তি পাবে অক্ষয় কুমার ও কারিনা কাপুর জুটির ছবি ‘গুড নিউজ’। তার আগে ছবির প্রমোশনে গিয়ে কারিনার সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অক্ষয়। পাশাপাশি অনেক পুরোনো কথা জানালেন কারিনাও।

কারিনার কথায়, অক্ষয় যখন জীবনের প্রথম শট দিচ্ছিল, তখন আমি ক্যামেরার পিছনে ছিলাম। অক্ষয়ের সঙ্গে কাজ করা আমার কাছে ঘরে ফেরার মতোই। ও আমার পরিবারের সদস্যের মতোই একজন, আমি তার সঙ্গে কাজ করতে ভীষণই স্বচ্ছন্দ।

কারিনার সঙ্গে সম্পর্ক নিয়ে অক্ষয় বলেন, আমি যখন কারিশমার সঙ্গে কাজ করতাম, তখন কারিনা অনেক ছোট। আমি ওকে কোলে নিয়ে অনেক খেলতাম। আর এখন সেই কারিনাই আমার হিরোইন।

এদিকে অক্ষয়ের আরও একটি ছবি ‘বচ্চন পান্ডে’ ও কারিনা-আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবির মুক্তির দিন একই দিনে হওয়ায়, দুই প্রযোজনা সংস্থার মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) এ বিষয়েও প্রশ্ন করা হয় অক্ষয় ও কারিনাকে। বেবো অবশ্য বিন্দুমাত্র অবগত ছিলেন না। তবে অক্ষয় বলেন, এ বিষয়ে যদি পেশাদারি কথা বলতে হয় তাহলে আমি বলব ‘লাল সিং চাড্ডা’ ছবির মুক্তির দিন পরিবর্তন করলে খুব ভালো হতো। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status