ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
প্রেসিডেন্টের বাসভবনের কাছে গোলাগুলি: নিহত ৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 December, 2019, 10:05 AM

প্রেসিডেন্টের বাসভবনের কাছে গোলাগুলি: নিহত ৪

প্রেসিডেন্টের বাসভবনের কাছে গোলাগুলি: নিহত ৪

মেক্সিকোতে প্রেসিডেন্টের বাসভবনের কাছে গোলাগুলিতে প্রাণ গেছে কমপক্ষে চারজনের। শনিবার (৭ ডিসেম্বর) মেক্সিকো সিটিতে এ হামলার ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। টয়লেটে যাওয়ার কথা বলে প্রেসিডেনসিয়াল প্যালেসের পাশের সড়কে একটি ভবনে প্রবেশ করে হামলাকারী। এসময় দুই নিরাপত্তারক্ষী বাঁধা দিলে পিস্তল বের করে গুলি ছুঁড়তে শুরু করে ওই ব্যক্তি। ঘটনাস্থলেই নিহত হন হামলাকারীসহ তিনজন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। গোলাগুলি হয় যে ভবনটিতে, সেটি হয়ে প্রেসিডেন্টের প্যালেসে আসা যাওয়া করেন সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সংবাদকর্মীরা। ঘটনার সময় রাজধানীতে ছিলেন না মেক্সিকান প্রেসিডেন্ট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status