ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ঘরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, গাছে ঝোলানো স্বামীর লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 December, 2019, 10:02 AM

ঘরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, গাছে ঝোলানো স্বামীর লাশ

ঘরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, গাছে ঝোলানো স্বামীর লাশ

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৭ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কাকুচিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত দুজন হলেন সোনা বিবি (৩৫) ও মান্নান গাজী (৫০)। নিহত সোনা বিবি কালিঞ্চি গ্রামের সিরাজ গাজীর মেয়ে ও মান্নান গাজী কাকুচিপাড়া গ্রামের মৃত সোহরাব গাজীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে স্বামী রাতে ধারালে অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। স্থীর গায়ে ঘাড়ে গলায় পিটে পায়ে জখমের চিহৃ আছে। এরপর বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় মান্নার গাজীর মরহেদ উদ্ধার করা হয়। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। এ ব্যপারে সাতক্ষীরা শ্যামনগর থানার (ওসি) তদন্ত ইয়াছিন আলম জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ নিহত স্ত্রী সোনা বিবি ও স্বামী মান্নান গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্বামী-স্ত্রীর বিরোধের কারণে এমন ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status