ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
একই পরিবারের তিনজনকে হত্যা, কবিরাজ আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 December, 2019, 9:49 AM

একই পরিবারের তিনজনকে হত্যা, কবিরাজ আটক

একই পরিবারের তিনজনকে হত্যা, কবিরাজ আটক

বরিশালের বানারীপাড়ায় একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় জাকির হোসেন (৩৫) নামে এক কবিরাজকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের বাড়ি থেকে ওই কবিরাজকে আটক করা হয়।

আটক কবিরাজ জাকির হোসেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের উত্তর রাজপাশা গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে।

এর আগে সকালে সলিয়াবাকপুরের কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের বাড়ি থেকে তার মা মরিয়ম বেগম (৭০), মেজ বোন মমতাজ বেগমের স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল আলম (৬০) ও খালাতো ভাই মো. ইউসুফের (২২) মরদেহ উদ্ধার করে পুলিশ।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব জানান, কবিরাজ জাকির হোসেন প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। এমনকি ঘটনার দিন শুক্রবার রাতেও তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status