ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
অনন্যাকে নিয়ে প্রকাশ্যেই মুখ খুললেন কার্তিক আরিয়ান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 December, 2019, 7:37 PM

অনন্যাকে নিয়ে প্রকাশ্যেই মুখ খুললেন কার্তিক আরিয়ান

অনন্যাকে নিয়ে প্রকাশ্যেই মুখ খুললেন কার্তিক আরিয়ান

কখনো সারা আলি খান, তো কখনো অনন্যা পান্ডে, এই দুই নায়িকার সঙ্গেই কার্তিক আরিয়ানের সম্পর্কে জড়ানোর খবর শোনা যায়। যদি বেশকিছুদিন আগে শোনা গিয়েছিল সারার সঙ্গে কার্তিক আরিয়ানের ‘ব্রেক আপ’ হয়ে গিয়েছে।

এখন আবার শোনা যাচ্ছে, কার্তিক নাকি সহ অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও কার্তিক, সারা, কিংবা অনন্যা কেউই এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি।

তবে সম্প্রতি, ‘স্পট বয়’কে দেয়া সাক্ষাৎকারে অনন্যার সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন কার্তিক। তার কথায়, অনন্যা আমার কাছের মানুষ।

প্রসঙ্গত, ৬ ডিসেম্বর, শুক্রবার মুক্তি পেয়েছে কার্তিক, ভূমি ও অনন্যার ‘পতি পত্নী অউর ও’। ছবির প্রমোশনের জন্য ‘স্পট বয়’কে এই সাক্ষাৎকার দেন কার্তিক ও অনন্যা। যে ছবিতে কার্তিকের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ভূমিকে। আর কার্তিককে পরকীয়া করতে দেখা যাবে অনন্যা পান্ডের সঙ্গে।

এ প্রসঙ্গেই কার্তিককে প্রশ্ন করা হয়, বাস্তবে যদি তিবি কখনো শোনেন যে তার স্ত্রী কারোর সঙ্গে প্রেম করছে তাহলে তিনি কী করবেন? উত্তরে কার্তিক বলেন, আমি আমার স্ত্রীকে তার প্রেমিকের হাতেই তুলে দেব।

একই প্রশ্ন অনন্যাকে করা হলে তিনি বলেন, আমি যদি জানতে পারি আমার স্বামী আমায় ঠকাচ্ছে তাহলে আমি ওই পরিস্থিতি থেকে বেরিয়ে যাব। কারোর অন্য কাউকে ভালো লাগতেই পারে, এতে আমার কিছু করার নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status