ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
এক ঘন্টার জন্য উর্বশীর চাহিদা ৩ কোটি রুপি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 December, 2019, 5:18 PM

এক ঘন্টার জন্য উর্বশীর চাহিদা ৩ কোটি রুপি!

এক ঘন্টার জন্য উর্বশীর চাহিদা ৩ কোটি রুপি!

বলিউডে পা রাখার পর থেকেই হট লুকে সকলের নজর কেড়েছেন উর্বশী রউতেলা। প্রথম থেকেই তার পর্দায় উপস্থিতি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি পাগলপন্থি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু বর্তমানে এই অভিনেত্রী আইটেম ডান্সের জন্যই সকলের নজরের কেন্দ্রে অবস্থান করছেন।

ভক্তদের মাঝে উর্বশীর চাহিদা বিস্তর। তাই বছরের প্রথমে দর্শকদের সামনে তাকে উপস্থাপনা করার ইচ্ছে প্রকাশ করেছেন অনেকেই। তবে অধিকাংশকেই ফিরে আসতে হচ্ছে নিরাশ হয়ে। কারণ অভিনেত্রীর পারিশ্রমিক শোনা মাত্রই চোখ কপালে ওঠার জোগার।

একটি সিনেমা করতে বলিউড অভিনেত্রীরা যা পারিশ্রমিক নিয়ে থাকেন মাত্র এক ঘন্টার জন্য তেমনটাই চেয়ে বসলেন তিনি।

নিউ ইয়ার পার্টির জন্য উর্বশীর চাহিদা তিন কোটি রুপি। বছরের প্রথম দিনই নগদ এই আয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।

যদিও অভিনেত্রী এই নিয়ে মুখ খুললেন না প্রকাশ্যে। বলিউডে নিজের জায়গা পাকা করতে না পাড়লেও তার নাচের মধ্যে দিয়ে যে তিনি সকলের মন জয় করেছেন, তা উর্বশীর পারিশ্রমিকের চাহিদা দেখেই স্পষ্ট বোঝা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status