ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
গ্রিসে হবে সৃজিত-মিথিলার হানিমুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 December, 2019, 4:06 PM

গ্রিসে হবে সৃজিত-মিথিলার হানিমুন

গ্রিসে হবে সৃজিত-মিথিলার হানিমুন

শুক্রবার সন্ধ্যায় রেজিস্ট্রি করে বিয়ে সেরেছেন কলকাতার তারকা নির্মাতা সৃজিত মুখার্জী ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। আর এরপর থেকেই ঢাকা-কলকাতার চলচ্চিত্র সংশ্লিষ্টদের শুভেচ্ছায় ভাসছেন এই নব দম্পতি। তবে এরমধ্যেই সবার নতুন কৌতূহল, ‘বিয়েতো হলো, এবার হানিমুন কোথায়?’

হানিমুন নিয়ে আর রাখঢাক রাখলেন না সৃজিত। কলকাতার গণমাধ্যমকে সৃজিত জানালেন, শনিবারই সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছেন মিথিলা। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করবেন মিথিলা, সেটার রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তিনি। তার সঙ্গে যাচ্ছেন সৃজিত। সেখানে কাজ শেষ হলে হানিমুন করতে গ্রিসে যাবেন তারা।

এদিকে ঘরোয়াভাবে সৃজিত-মিথিলার বিয়েতে দুই পরিবারের আত্মীয়-স্বজন ছাড়া তেমন আর কাউকেই দেখা যায়নি। তবে শোনা যাচ্ছে, আসছে বছরের শুরুর দিকে ঢাকা ও কলকাতার শোবিজ অঙ্গনের মানুষদের নিয়ে রিসিপশনের আয়োজন করবেন সৃজিত-মিথিলা।

বহুদিন ধরেই কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে মিথিলার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিলো। কিন্তু সব সময় সম্পর্কের বিষয়টি অস্বীকার করে এসেছেন তারা।

গেল মাসেও গুঞ্জন উঠেছিলো যে, মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। এসময় দুজনকে ঢাকা আর্মি স্টেডিয়ামে ফোকফেস্ট-এও একসঙ্গে দেখা গেছে।

যদিও বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে আসার বিষয়টি বরাবরের মতো সেসময় অস্বীকার করেছিলেন সৃজিত। কিন্তু এটা যে সত্যি সত্যিই বিয়ের প্রস্তাব নিয়ে আসা ছিলো, তা বিয়ের দিনে স্বীকার করেছেন সৃজিত-মিথিলা।

কণ্ঠশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে সৃজিতের সঙ্গে মিথিলার দেখা হয়। এরপর ফেসবুকের মাধ্যমে সৃজিত এবং মিথিলার নিয়মিত যোগাযোগ চলতে থাকে। নিজেদের মাঝে অনেক মিল খুঁজে পাওয়ায় ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। যা শুক্রবার পরিণতি পেল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status