ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
এবার ‘কুরিয়ার সেবা’ নিয়ে আসছে উবার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 December, 2019, 1:36 PM

এবার ‘কুরিয়ার সেবা’ নিয়ে আসছে উবার!

এবার ‘কুরিয়ার সেবা’ নিয়ে আসছে উবার!

খাবার সরবরাহ সেবার পরিধি বাড়িয়ে অন্যান্য খুচরা ব্যবসার জন্য কুরিয়ার সেবা আনতে পারে উবার, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান দারা খোসরোশাহি।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইকোনোমিক ক্লাব অফ নিউ ইয়র্কের এক সভায় তার নেতৃত্বে রাইড-শেয়ারিং এবং খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানটির অবস্থা নিয়ে কথা বলেন খোসরোশাহি। ২০১৭ সালে সহ-প্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিকের বদলে প্রধান নির্বাহীর দায়িত্ব নেন খোসরোশাহি।

খাবার সরবরাহের এই মডেল আমরা সব স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে পারি। এর মাধ্যমে নিউ ইয়র্ক সিটিতে ক্রেতারা যা চাইবে ত মাত্র ৩০ মিনিটের মধ্যে সরবরাহ করতে পারি আমরা, বলেন খসরুশাহী।

নিউ ইয়র্ক ছাড়া অন্যান্য শহরে কুরিয়ার সেবা চালু করার ব্যাপারে কোনো কথা বলেননি বা স্পষ্ট করে কিছু উল্লেখ করেননি তিনি।

ভবিষ্যতে যে উবার মুদি পণ্য পৌঁছে দিতে পারে এর গ্রাহকদের কাছে তার একটি আঁচ পাওয়া গেছে গত অক্টোবরে। চিলির একটি মুদি পণ্য বিক্রেতা দোকানের অধিকাংশ শেয়ার কিনেছে প্রতিষ্ঠানটি। এ থেকে ধারণা করা হচ্ছে অচিরেই গ্রোসারি পণ্য পৌঁছে দেবার সেবা শুরু করতে পারে উবার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status