ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
স্পিকারকে ‘চ্যাংদোলা’ করে বসালেন প্রধানমন্ত্রী- বিরোধী দলীয় নেতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 December, 2019, 6:18 PM

স্পিকারকে ‘চ্যাংদোলা’ করে বসালেন প্রধানমন্ত্রী- বিরোধী দলীয় নেতা

স্পিকারকে ‘চ্যাংদোলা’ করে বসালেন প্রধানমন্ত্রী- বিরোধী দলীয় নেতা

কানাডার জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও বিরোধীদলীয় নেতা অ্যান্ড্রিউ শির এক ব্যক্তিকে নিয়ে দৃশ্যত টানাহেঁচড়া করছেন। তবে তাদের উভয়ের মুখে স্ফীত হাসি। আর এ ঘটনাটি অন্য কোথাও নয়, একদম সংসদের ভেতর।

কিন্তু কী হলো যে, তারা স্বয়ং সংসদের (হাউস অব কমন্স) ভেতর টানাহেঁচড়া করছেন! আসলে সেখানে নেতিবাচক কিছু হয়নি। যা হয়েছে তা কানাডীয় সংসদেরই একটি প্রথা। কানাডাভিত্তিক টিভি প্রোগ্রাম পাওয়ার অ্যান্ড পলিটিক্স তাদের ভেরিফায়েড টুইটার পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় এমন দৃশ্য।

কানাডাভিত্তিক সংবাদমাধ্যম নারসিটি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ কানাডা পার্লামেন্টের ৪৩তম অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে পার্লামেন্টের নতুন স্পিকার নির্বাচন করা হয়। এতে গোপন ব্যালটে ভোটদানের ভিত্তিতে হাউস অব কমন্সের নতুন স্পিকার নির্বাচিত হন লিবারেল পার্টির এমপি অ্যান্থনি রোটা। তাকেই দৃশ্যত ‘চ্যাংদোলা’ করে নতুন চেয়ারে বসান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও বিরোধীদলীয় নেতা অ্যান্ড্রিউ শির।

নারসিটি নিউজ বলছে, এভাবে অভিনয় কায়দায় নতুন স্পিকারকে তার চেয়ারে বসানো শুধু কানাডা পার্লামেন্টের একটি পুরোনো প্রথা নয়, শত শত বছর ধরে চলে আসা ব্রিটিশ পার্লামেন্টের প্রথা। আজ সেই প্রথায় বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ট্রুডো ও শির।

কানাডা পার্লামেন্টের স্পিকারের কাজ হলো পার্লামেন্টের অধিবেশন পরিচালিত করা এবং সেখানে আলোচিত বিভিন্ন বিষয়ে রানিকে অবহিত করা।

কানাডায় সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে এর আগে একে অপরকে শুধু বিষোদগারই করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও বিরোধীদলীয় নেতা শির। তবে নতুন স্পিকারকে বরণ করতে গিয়ে বেশ হাস্যোজ্জ্বলই দেখা এই দুজনকে।

নতুন স্পিকারের অভিষেকের পর তাকে অভিনন্দন জানিয়েছেন ট্রুডো। এক আনুষ্ঠানিক বার্তায় তিনি লিখেছেন, ‘আমাদের সহকর্মী অ্যান্থনি রোটার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে এবং তিনি একজন দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে পরিচিত। যাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, তাদের বিশ্বাস তিনি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সংসদ পরিচালনা করবেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status