ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
হানিমুনে যাওয়া নিয়ে যা বললেন মিথিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 December, 2019, 6:25 PM

হানিমুনে যাওয়া নিয়ে যা বললেন মিথিলা

হানিমুনে যাওয়া নিয়ে যা বললেন মিথিলা

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির বিয়ে আজ। ভারতীয় এক গণমাধ্যমকে সৃজিত-মিথিলা নিজেই নিশ্চিত করেছেন তাদের বিয়ের খবর। জানিয়েছেন, আজ ৬ ডিসেম্বর সন্ধ্যায় রেজিস্ট্রি বিয়ে হচ্ছে তাদের, বিয়ের অনুষ্ঠান হবে পরে।

বিয়ের প্রস্তুতি নিয়ে সকাল থেকে বেশ ব্যস্ত মিথিলা। তিনি বলেন, সকাল থেকে খুব ব্যস্ত আছি। নিজেই সাজব। বিয়ের জন্য আড়ং থেকে জামদানি শাড়ি কিনেছি। হানিমুন কোথায় হবে জানতে চাইলে মিথিলা জানান, শুধু হানিমুনের উদ্দেশে কোনো ভ্রমণ হচ্ছে না। তবে কাজের সূত্রে এক সপ্তাহ জেনেভায় যাবেন। সেখানেই দু’জন একত্রে থাকবেন।

মিথিলা বলেন, শনিবার সকালে আমরা জেনেভায় যাব। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি রেজিস্ট্রেশন করতে হবে। পাশাপাশি একটু বেড়ানো হবে। সব মিলিয়ে সেখানে আমরা এক সপ্তাহ থাকব। আসলে সেখানে কাজটাই হবে।

জানা গেছে, ঢাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে ২ কেজি ওজনের ৪টি ইলিশ। বিয়ে নিয়ে অবশ্য ঘটা করে খুব বেশি আয়োজন করা হয়নি। মিথিলার সঙ্গে রয়েছেন তার পরিবারের সদস্যরা। এর মধ্যে রয়েছেন, মিথিলা-তাহসানের মেয়ে আইরা। মিথিলার বাবা, মা, ভাই ও বোনসহ ঘনিষ্ঠ কয়েক জন।

বিয়ের প্রস্তুতি নিয়ে মিথিলা বলেন, সৃজিতের বাড়িতে বিয়ের রেজিস্ট্রি হবে। এর পর পাশের একটি হোটেলে সবাই মিলে রাতের খাবার খাবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status