ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মায়ের পরকীয়ার বলি ছেলে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 December, 2019, 5:05 PM

মায়ের পরকীয়ার বলি ছেলে

মায়ের পরকীয়ার বলি ছেলে

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজের একদিন পর বালির স্তূপ থেকে জাহিদ হাসান নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিধায় গ্রামের নির্জন স্থানে বালির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

জাহিদ উপজেলার ওই গ্রামের আকতার হোসেনের ছেলে। এছাড়া সে উপজেলার তেলিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

তার মায়ের পরকীয়ায় প্রেমে দেবরকে বিয়ের পরই এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা। এদিকে শ্বাসরোধে হত্যার পর প্রতিপক্ষের লোকজন মরদেহ ফেলে গেছে বলে দাবি করেন বাবা আকতার হোসেনে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বপশ্চিমকে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া তদন্ত ছাড়া হত্যার কারণ বলা যাচ্ছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status