ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
অপহরণ হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 December, 2019, 4:36 PM

অপহরণ হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী!

অপহরণ হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী!

একটি গ্রামে গিয়ে অপহরণ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়! শিরোনামটি দেখে হয়তো অনেকেই অবাক হচ্ছেন।ভয় পাওয়ার কিছু নেই, অভিনেত্রী অপহরণ হয়েছেন ঠিকই কিন্তু সেটা বাস্তবে নয়, সিনেমায়।

পৌলমী নামের একটি চরিত্রে অভিনয় করেছেন কলকতার জনপ্রিয় তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

চাকরি সূত্রে একটি গ্রামে গিয়ে থাকছেন পৌলমী। তবে গ্রামে আর্সেনিকবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়াতে উদ্বিগ্ন সে। বিষয়টি নিয়ে সবাইকে সচেতন করতে প্রচার শুরু করে পৌলমী।

তবে তার এই পদক্ষেপকে মোটেও ভালো চোখে দেখছেন না গ্রামের কিছু রাজনৈতিক নেতা। পৌলমীকে আটকাতে ওঠে পড়ে লাগেন তারা। এক পর্যায়ে পৌলমীকে থামাতে তাকে অপহরণ করা হয়। এমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে পরিচালক ত্রিদিব রমনের ছবি ‘উড়ান’।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘উড়ান’-এর টিজার। যেখানে পৌলমীর ভূমিকায় দেখা গেছে শ্রাবন্তীকে। আর তার প্রেমিক রোহিতের ভূমিকায় সাহেব ভট্টাচার্য।

শ্রাবন্তী ও সাহেব ছাড়াও এই ছবিতে বহুরূপীর ভূমিকায় দেখা যাবে সুব্রত দত্তর মতো অভিনেতাকে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status