নারীর সঙ্গে রামদেবের ছবি ফের ভাইরাল, ভক্তদের ব্যাপক গালিগালাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 December, 2019, 12:12 PM
নারীর সঙ্গে রামদেবের ছবি ফের ভাইরাল, ভক্তদের ব্যাপক গালিগালাজ
বছর দুয়েক আগে ভাইরাল হওয়া ভারতের যোগগুরু বাবা রামদেবের একটি ছবি আবারও ভাইরাল হয়েছে। এক নারীর সঙ্গে বিছানায় বসে আছেন ভারতের যোগগুরু বাবা রামদেব এমনই এক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। ছবিতে ওই নারীর কাঁধে হাত রেখে হাসিমুখে আছেন তিনি। তবে ছবিটি সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টুইটারে ছবিটি পোস্ট করে রামদেবকে ব্যাপকহারে গালিগালাজ করছেন অনেকেই। একইভাবে ফেসবুকেও ছবি-পোস্টে রামদেবকে ‘চরিত্রহীন’ বলা হচ্ছে।
ছবিটি সম্পর্কে জানা যায়, ছবিতে রামদেবের সঙ্গে থাকা নারী আসলে ক্যান্সার আক্রান্ত (তখন বয়স ২৭)। বেদান্ত হাসপাতালে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল রামদেবের। গুগলের রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে ওই ছবি সম্পর্কে জানা যায়। ছবিটি ২০১৪ সালের ২৬ নভেম্বরের। রামদেবের অফিসিয়াল ফেসবুকেও ওই ছবি একই সময়ে পোস্ট করা হয়েছিল। ওই পোস্টে রামদেব বলেন, আমার এই বোন প্রীতি ক্যান্সারে ভুগছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। পতঞ্জলী যোগপীঠের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজনের পরিবারের সদস্য প্রীতি। বেদান্ত হাসপাতালে আমি এই বোনের সঙ্গে সাক্ষাৎ করি এবং তাকে আশীর্বাদ দিয়েছি। এছাড়াও তাকে প্রাণায়ম শেখানোর সঙ্গে আয়ুর্বেদ ওষুধও দিয়েছি।