ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতে ফের ধর্ষিতার শরীরে আগুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 8:59 PM

ভারতে ফের ধর্ষিতার শরীরে আগুন

ভারতে ফের ধর্ষিতার শরীরে আগুন

ভারতের উত্তরপ্রদেশে ধর্ষণ মামলার বাদী এক নারীর শরীরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মামলার শুনানির জন্য আদালতে যাওয়ার সময় ২৩ বছর বয়সী সেই নারীর শরীরে আগুন ধরিয়ে দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

এর আগে গত মার্চে উত্তরপ্রদেশে দুই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই নারী। পুলিশ জানায়, ওই নারীর শরীরে আগুন লাগানোর অভিযোগে দুই অভিযুক্ত ধর্ষণকারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই নারী একটি ট্রেন স্টেশনের দিকে যাওয়ার সময় কিছু লোক তাকে আক্রমণ করে এবং পাশের একটি মাঠে নিয়ে তার শরীরে আগুন লাগিয়ে দেয়। ঘটনাটি যে জেলায় ঘটেছে, সেই উনানো জেলা সম্প্রতি আরেকটি ধর্ষণের ঘটনায় আলোচনায় এসেছে।

ক্ষমতাসীন দলের একজন আইনপ্রণেতার বিরুদ্ধে এক নারী ধর্ষণের অভিযোগ আনার পর অভিযোগকারী নারী গাড়ি দুর্ঘটনার শিকার হন। এরপর পুলিশ ওই আইনপ্রণেতার বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত শুরু করে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগ করা নারীর দুই আত্মীয় মারা যায় এবং তার আইনজীবী আহত হয়।

এবার আরেক নারীর শরীরে আগুন লাগানোর ঘটনায় পুরো ভারতে ব্যাপক জনরোষ সৃষ্টি হয়েছে। সপ্তাহ খানেক আগেই হায়দরাবাদে এক নারী চিকিৎসককে ধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে হত্যা করার ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status