ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
যকৃতের অংশ দিয়ে শ্বশুরের জীবন বাঁচালেন নারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 4:03 PM

যকৃতের অংশ দিয়ে শ্বশুরের জীবন বাঁচালেন নারী

যকৃতের অংশ দিয়ে শ্বশুরের জীবন বাঁচালেন নারী

বেচেঁ থাকার সব সম্ভাবনার আলো নিভে যাচ্ছিল সুলতান মল্লিকের। কিন্তু তার বড় বৌমা জাহানারা নিজের যকৃতের অংশ শ্বশুরকে দিয়ে নতুন জীবন দিলেন।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার চাপড়ার এলেমনগর গ্রামের ঘটনা এটি। গত সোমবার ২০ ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল।

বেঙ্গালুরুর হাসপাতাল থেকে সে কথা জানাতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন শ্বশুর সুলতান মল্লিক। তিনি বলেন, ‘বউমা হলো মেয়ের মতো। সে আমাকে বাবা বলে। কিন্তু এবার তো ওর শরীরের অংশ নেওয়ায় আমাদের বাবা-মেয়ের মধ্যে রক্তের বন্ধন তৈরি হলো। এমন বউমা লোকে ভাগ্য করে পায়।’

জাহানারার আপ্লুত স্বামী আশিস বলেন, ‘বারো বছর হল আমাদের বিয়ে হয়েছে। সন্তানও রয়েছে। কিন্তু এই ঘটনায় ওকে যেন নতুন করে আবিষ্কার করলাম। সারাজীবন ওর কাছে কৃতজ্ঞ থাকব।’

জাহানারা বলেন, ‘বাবা অনেক কষ্ট করে আমাদের সংসারকে দাঁড় করিয়েছেন। তিনি বেঁচে থাকলে গোটা সংসার সুখে থাকবে। আমি যা করেছি সংসারের ভালোর জন্য করেছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status