ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মাদক মামলার সাক্ষী হওয়ায় ফরিদপুরে ৪ জনকে কুঁপিয়ে জখম!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 9:32 PM

মাদক মামলার সাক্ষী হওয়ায় ফরিদপুরে ৪ জনকে কুঁপিয়ে জখম!

মাদক মামলার সাক্ষী হওয়ায় ফরিদপুরে ৪ জনকে কুঁপিয়ে জখম!

ফরিদপুরে একটি মাদক মামলার সাক্ষী হওয়ায় ৩ বছরের একটি শিশুসহ একই পরিবারের চারজনকে কুঁপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতদের একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে। ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা আদর্শ গ্রামের নিকট সোমবার (২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতরা হলেন, ভাজনডাঙ্গা গ্রামের দিনমজুর তারা ফকিরের (৭০) স্ত্রী রহিমা বেগম (৬০), ছেলে মোহসিন ফকির (৩৫), ৩ বছরের নাতি শিপন ফকির ও চা দোকানদার লাবলু চৌধুরী (৫০)। এদের মধ্যে ধারালো অস্ত্রের কোপে মোহসিন ফকিরের মাথা ও মুখ জুড়ে বড় ধরণের কোপের কারণে তার অবস্থার খুবই অবনতি হয়েছে। তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অন্যান্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় শিউলি বেগম (২৬) ও পুর্নিমা (২০) নামে আরো দু’জনকেও পিটিয়ে জখম করা হয়েছে।

আহত লাবলু চৌধুরীর ছেলে আল আমীন ওরফে স্বপন চৌধুরী বলেন, তার বাবা ভাজনডাঙ্গা আদর্শ গ্রাম স্কুলের পাশে চায়ের দোকান করেন।

একই এলাকার ইসমাঈল মল্লিকের ছেলে মিজান মল্লিক, আবুল মল্লিক ও মেয়ে জিয়াসমিন সহ নয়ন (১৮) ও সিরাজ (২৪) নামে আরো দু’জন ধারালো অস্ত্র ছ্যানদা, চাপাতি ও পাইপ নিয়ে হামলা চালায়। আহত রহিমা বেগম জানান, নাতি পুর্নিমা ও ছেলের বউ শিউলিসহ তিনি আহতদের রক্ষা করতে এলে তাদের উপরও হামলা করা হয়।

আহত মোহসিনের ভাই মতি ফকির জানান, মাত্র দেড় মাস আগে একটি মাদক মামলায় আটক হয়ে গত পরশু রোববার কারাগার থেকে বেরিয়ে আসেন ইসমাঈল মল্লিকের স্ত্রী মর্জিনা বেগম (৫০)। এর আগে ২০১৮ সালের ৮ জুন মর্জিনাকে ১ কেজি গাজাসহ আটক করে র‌্যাব। ওই ঘটনায় র‌্যাবের ডিএডি সোহরাবউদ্দিন বাদি হয়ে কোতয়ালী থানায় দায়েরকৃত মামলার এজাহারে আহতদের সাক্ষি করা হয়। এজন্য তারা আমাদের দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিলো।

কোতয়ালী থানার এসআই শামীম ঘটনার সত্যতা নিশ্চিত কওে সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি জানান, মাদক মামলার আসামী মর্জিনা ও হামলায় আহত রহিমা আপন দুই বোন। মর্জিনার মাদক মামলায় সাক্ষি হওয়া এ হামলার একটি কারণ। তবে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধও রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status