ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
কৃষক ঘুমে: ক্ষেতের পেঁয়াজ উধাও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 9:22 PM

কৃষক ঘুমে: ক্ষেতের পেঁয়াজ উধাও

কৃষক ঘুমে: ক্ষেতের পেঁয়াজ উধাও

পেঁয়াজের বাজারে এমন আকালের দিনে বগুড়ার সোনাতলায় এক কৃষকের ক্ষেত থেকে পেঁয়াজ চুরি হয়ে গেছে। সোমবার (২ ডিসেম্বর) রাতের কোনও এক সময় উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামের ইয়াছিন আলী ব্যাপারীর ক্ষেত থেকে এসব পেঁয়াজ চুরি হয়। চোর চক্রের সদস্যরা তার প্রায় দুই শতাংশ জমির পেঁয়াজ চুরি করে নিয়ে যায় বলে কৃষক ইয়াছিন আলী ব্যাপারীর অভিযোগ।

কৃষক ইয়াছিন আলী জানান, বাড়ির পাশের ফসলের মাঠে চার শতাংশ জমিতে পেঁয়াজ চাষাবাদ করেন তিনি। প্রায় এক মাস আগে চাষ করা এই পেঁয়াজর মধ্যে দুই শতাংশ জমি থেকে পেঁয়াজ বিক্রি করেছেন। পনের হাজার টাকায় পেঁয়াজ বিক্রি করে বেশ ভালো লাভবান হয়েছেন তিনি।

তিনি জানান, বাকি দুই শতাংশ জমির পেঁয়াজ চোরেরা সোমবার রাতে চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তিনি বিষয়টি বুঝতে পারেন। স্থানীয় জোড়গাছা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফুর বলেন, ‘ক্ষেত থেকে পেঁয়াজ চুরির বিষয়টি আমি শুনেছি। পেঁয়াজের দাম বেশি হওয়ায় চোরেরা ক্ষেত থেকে পেঁয়াজ চুরি করেছে বলে ধারণা করছি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status