ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
‘আমার ক্যারিয়ার নিয়ে ফাজলামো সহ্য করবো না’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 8:20 PM

‘আমার ক্যারিয়ার নিয়ে ফাজলামো সহ্য করবো না’

‘আমার ক্যারিয়ার নিয়ে ফাজলামো সহ্য করবো না’

ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের ফেসবুকের ছবিতে লাভ রিঅ্যাক্ট দিয়ে সম্প্রতি আবারও আলোচনার টেবিলে হুমায়রা সুবাহ। এ নিয়ে কয়েকটা নিউজ পোর্টালে সংবাদ প্রচারিত হওয়ার পর বোধ হয় একটু মেজাজ হারিয়ে ফেলেন তিনি। তাৎক্ষণিক নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন সুবাহ।

পাশাপাশি যার একাংশে তিনি এও বলেন, ‘আমার ক্যারিয়ার নিয়ে যদি কেউ ফাজলামো করে আমি সহ্য করবো না আমি আইনের ব্যবস্থা নিব। এইভাবে আমাকে মানসিকভাবে হ্যারেজমেন্ট করা আপনাদের ঠিক হচ্ছে না। এতে আমার চলচ্চিত্রের কাজের অনেক সমস্যা হচ্ছে।’

উল্লেখ্য, সুবাহ-নাসিরের বিচ্ছেদ হয়েছে অনেক দিন হলো। যদিও এ নিয়ে খুব একটা কথা বলেননি ক্রিকেটার নাসির হোসেন। তবে সুবাহ বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন সক্রিয়।

ওই পাঠ চুকিয়ে দু’জনের পথ এখন যেন পুরোই ভিন্ন। সিনেমা নিয়ে ব্যস্ত সুবাহ। আর নাসির জাতীয় দলের বাহিরে থাকলেও ব্যাট-বল ছাড়েননি। সেই সাথে অবশ্য নতুন প্রেমেও মজেছেন তিনি! তবে এবার কোনো নারী নয়, গাড়ির প্রেমে। প্রায় কোটি টাকা দিয়ে কিনেছেন বিএমডব্লিউ। তা নিয়ে দিব্যি সময় কাটছে নাসিরের।

বিএমডব্লিউ চড়ে মিরপুরের অনুশীলনেও আসেন নাসির। মাঝে মধ্যে বন্ধুনের নিয়ে যান বেড়াতে। সেই সাথে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিয়মিত পারফর্ম করছেন। খুঁজছেন আবারও জাতীয় দলে ফেরার রাস্তাও।

নাসির হোসেন আর হুমায়রা সুবাদ। এই দুই নামের মধ্যে লুকিয়ে আছে কত কথা। মাঝে ক্রিকেটপাড়ায় এ নিয়ে কম আলোচনা হয়নি। বেশ ছুটিয়ে প্রেম ছিল তাদের। ফোনালাপ, ভিডিও কিংবা রেকর্ড, স্থিরচিত্র সবই তো দেখা শেষ।

নাসির-সুবাহর শুরুটাও হয়েছিল সিনেমার ধাঁচে। সেখান থেকে মন দেওয়া-নেওয়া। ঘর বাঁধার স্বপ্ন দেখা। একটা সময় সেই ঘর ভেঙে যাওয়া। দুই জনের ছাড়াছাড়ি হওয়া। সব কিছুই হয়তো সিংহভাগ পাঠকের মাথায় আছে।

তবে সুবাহর সিনেমায় আসা নিয়ে সম্প্রতি তুমুল সমালোচনা। যদিও তিনি নিজ মুখেই বলেছেন ছোটবেলা থেকে বড় পর্দায় কাজ করার স্বপ্ন দেখতেন। সেই সুযোগ এতদিন পর পেয়ে লুফে নিয়েছেন। সাদরে গ্রহণ করেছেন প্রিয় অঙনকে। এখন দেখার অপেক্ষা এই অঙনে তিনি কতটা আলো ছড়াতে পারেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status