ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মাটি কাটার সময় বেড়িয়ে এলো ৭০ বছরের পুরনো অক্ষত মরদেহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 8:10 PM

মাটি কাটার সময় বেড়িয়ে এলো ৭০ বছরের পুরনো অক্ষত মরদেহ

মাটি কাটার সময় বেড়িয়ে এলো ৭০ বছরের পুরনো অক্ষত মরদেহ

মাটি কাটার সময় হঠাৎ দীর্ঘ দিনের পুরনো একটি কবরস্থানে আনুমানিক ৬০ থেকে ৭০ বছর আগের একটি অক্ষত মরদেহের সন্ধান পাওয়া গেছে। মরদেহের মুখমণ্ডল এবং কাফনের কাপড় অক্ষত ছিলো।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার উৎসুক জনতা মরদেহটি দেখতে ওই কবরস্থানে ভিড় জমায়। পরে মরদেহটি আবার দাফন করা হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওই স্থানে ইট দিয়ে বাউন্ডারি দেয়াল নির্মাণ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৬ নম্বর দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের হাজিপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই স্থানে একটি উঁচু ঢিবি ছিলো। জমির মালিক ঢিবির মাটি অন্যত্র বিক্রি করায় শ্রমিকরা ৩-৪ ফুট মাটি কাটার পরেই মরদেহটি দেখতে পান। মরদেহের মুখমণ্ডল এবং কাফনের কাপড় অক্ষত ছিলো। মরদেহটি কোনো পরহেজগার ব্যক্তির হতে পারে। সে কারণেই হয়তো নষ্ট হয়নি। এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ মরদেহটি দেখার জন্য ভিড় জমায়। পরে মরদেহটি আবার দাফন করা হয়।

স্থানীয় সংবাদকর্মী জিল্লুর রহমান পলাশ ও আমিরুল ইসলাম কবির বলেন, এ নিয়ে দিনভর স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আলোচনা চলে। কেউ বলছেন মরদেহটি ৬০-৭০ বছরের পুরোনো আবার কেউ বলছেন প্রায় দেড় থেকে দুইশ বছরের পুরনো। তবে মরদেহটির পরিচয় কেউ নিশ্চিত করতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, মরদেহটি দীর্ঘ দিনের পুরনো। তবে মরদেহটির পরিচয় কেউ দিতে পারেননি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status