ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষার্থীদের ‘মিড-ডে মিলে’ মিলল ইঁদুর (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 6:12 PM

শিক্ষার্থীদের ‘মিড-ডে মিলে’ মিলল ইঁদুর (ভিডিও)

শিক্ষার্থীদের ‘মিড-ডে মিলে’ মিলল ইঁদুর (ভিডিও)

মিড-ডে মিলের নামে ভারতে চলছে নিদারুণ অরাজকতা। এক সপ্তাহ আগেই উত্তরপ্রদেশের সোনভদ্রা জেলার একটি স্কুলের রান্নার ভিডিওতে দেখা যায়, একজন পাচক দুপুরের খাবার হিসেবে ৮১ লিটার পানির মধ্যে এক লিটার দুধের প্যাকেট মেশাচ্ছেন। এবার সেই তালিকায় নাম লেখাল উত্তরপ্রদেশের মুজাফফরনগরের একটি স্কুল। সেখানে মিড ডে মিলের ডালে ভাসতে দেখা গেছে মরা ইঁদুর!

মঙ্গলবারের এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফের তোলপাড় দেশটির রাজনৈতিক অঙ্গন। ছোট ছোট বাচ্চাদের জীবন নিয়ে ছেলেখেলা করছে কেন্দ্র, এমন কথা শোনা যাচ্ছে ভারতের বহু রাজনীতিবিদ ও সাধারণের মুখ।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বিষয়টি নজরে আসামাত্র তড়িঘড়ি খাবার দেওয়া বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। ততক্ষণে সেই ডাল খেয়ে অসুস্থ হয়ে পড়ে একজন শিক্ষক ও বেশ কিছু শিক্ষার্থী। গা-ঘিনঘিনে এই দৃশ্য দেখে বমিও করে ফেলে অনেকেই।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, মুজাফফারাবাদ জেলা শহর থেকে ৯০ কিলোমিটার দূরের হাপুরভিত্তিক জনকল্যাণ সংস্থার সরবরাহ করা ওই খাবার খেয়ে অসুস্থ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঘণ্টাখানেক পর অব্যাহতি পান তারা। ষষ্ঠ শ্রেনি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এসব খাবার দেয়া হয়।

ষষ্ঠ শ্রেনীর ছাত্র শিবাংকে খাবারে ইঁদুর পাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে এনডিটিভির প্রতিবেদককে ‘জি স্যার’ বলে তার নিশ্চিত করে। সে আরও বলে, ‘আমরা চামচ দিয়ে ডাল নিচ্ছিলাম তখন খাবারের মধ্যে একটা ইঁদুর দেখতে পাই।’ তারপরও ওই খাবার আরও ১৫ জন শিক্ষার্থীকে খেতে দেয়া হয় বলে জানিয়েছে সে।

স্থানীয় শিক্ষা কর্মকর্তা রাম সাগর ত্রিপাঠি ঘটনার পর সাংবাদিকদের বলেন, ‘এরকম একটা জঘন্য ঘটনা দায়িত্বহীনতার বড় উদাহরণ। জন কল্যাণ বিকাশ কমিটি দুপুরের খাবার তৈরি করে। তাদের ডালে ছিল ইঁদুর। আমরা জানার পর সেই খাবার বন্টন বন্ধ করে দেই। অসুস্থ হলে নয়জন শিশুকে হাসপাতালে নিতে হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘এটা অন্য কিছু না, এটা শুধুই দায়িত্বহীনতা। তবে যারা অসুস্থ হয়েছিল তারা সবাই এখন ভালো আছে।’ বাজে খাবার সরবরাহ করে শিশুদের জীবন হুমকির মুখে ঠেলে দেয়ার মতো দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য ওই বেসরকারি সংস্থার বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু হবে বলেও জানিয়েছেন ওই শিক্ষা কর্মকর্তা।

সাম্প্রতিক সময়ে ভারতের উত্তরপ্রদেশ সরকার বেশ কিছু খারাপ কাজের জন্য গণমাধ্যমের শিরোনাম হয়েছে। বিশেষ করে স্কুলের দুপুরের খাবার নিয়ে। গত সপ্তাহে রাজ্যটির সোনভদ্রা জেলার একটি স্কুলের রান্নার ভিডিওতে দেখা যায়, একজন পাচক দুপুরের খাবার হিসেবে ৮১ লিটার পানির মধ্যে এক লিটার দুধের প্যাকেট মেশাচ্ছেন।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status