ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
চলে গেলেন ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 6:00 PM

চলে গেলেন ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু

চলে গেলেন ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু

বায়ান্নর ভাষা আন্দোলনে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল করা রওশন আরা বাচ্চু আর নেই। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

রওশন আরা বাচ্চুর মেয়ে তাহমিদা বাচ্চু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ জানিয়েছেন, বাংলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে রওশন আরা বাচ্চুর মরদেহ রাজধানীর পশ্চিম মণিপুরের বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে মরদেহ তার গ্রামের বাড়ি কুলাউড়ায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে আজ রাতেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন মেয়ে তাহমিদা বাচ্চু।

ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

১৯৩২ সালের ১৭ ডিসেম্বর মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার উছলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন রওশন আরা বাচ্চু। পিরোজপুর গার্লস স্কুল থেকে ম্যাট্রিক, বরিশালের ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও পরে ইতিহাসে এমএ পাস করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতেই রওশন আরা গণতান্ত্রিক প্রোগ্রেসিভ ফ্রন্টে যোগ দিয়ে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। এরপর সলিমুল্লাহ মুসলিম হল এবং উইম্যান স্টুডেন্টস রেসিডেন্সের সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status