ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
এস এ গেমসে দ্বিতীয় স্বর্ণ এনে দিলেন আল আমিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 11:57 AM

এস এ গেমসে দ্বিতীয় স্বর্ণ এনে দিলেন আল আমিন

এস এ গেমসে দ্বিতীয় স্বর্ণ এনে দিলেন আল আমিন

নেপাল থেকে একের পর এক সুখবর আসছে। এস এ গেমসের আসরে তায়কোয়ান্দো ইভেন্টে প্রথম স্বর্ণ পদক জয়ের পর কারাতে দ্বিতীয় স্বর্ণপদক জিতেছেন মোহাম্মদ আল আমিন ইসলাম।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) আসরের তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্বর্ণপদক জিতে নিলেন কুমিল্লার আল আমিন। কারাতে ডিসিপ্লিনে পুরুষ বিভাগে ঊর্ধ্ব-৬০ কেজি শ্রেণিতে পাকিস্তানের প্রতিযোগীকে হারিয়ে সোনালি সাফল্য পান তিনি।

ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন আল আমিন ইসলাম। সেমিফাইনালে নেপালের প্রতিযোগীকে ৭-৪ ব্যবধানে হারান তিনি।

সোমবার আসরের দ্বিতীয় দিন বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দেন দিপু চাকমা। তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির দিপু। সে সঙ্গে স্বর্ণের তালিকায়ও নাম উঠে যায় বাংলাদেশের।

আজ আল আমিন কারাতে ডিসিপ্লিনে স্বর্ণ জিতলেও, গেমসের দ্বিতীয় দিনে কারাতের দুটি ইভেন্টে স্বর্ণের লড়াইয়ে হেরে যান বাংলাদেশের কারাতেকারা। যার ফলে বাংলাদেশ পায় দুটি রৌপ্য। পুরুষ একক কুমি অনূর্ধ্ব-৫৫ কেজিতে মোস্তাফা কামাল ও মেয়েদের একক কুমি অনূর্ধ্ব-৫৫ কেজিতে মাউনজেরা বর্ণা রৌপ্যপদক জেতেন।

এর আগে মেয়েদের একক কাতা ইভেন্ট থেকে দেশকে প্রথম পদক (ব্রোঞ্জ) এনে দেন হোমায়রা আক্তার অন্তরা। ছেলেদের একক কাতায় ব্রোঞ্জ জেতেন হাসান খান সান।

ছেলে ও মেয়েদের দলীয় কাতা থেকেও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। পুরুষ অনূর্ধ্ব-৮৪ কেজি কুমিতে মোহাম্মদ রমজান, +৮৪ কেজিতে আতিকুর রহমান, মেয়েদের অনূর্ধ্ব-৫০ কেজিতে ফাহমিদা আক্তার ব্রোঞ্জ পেয়েছেন।

সবমিলিয়ে বাংলাদেশের পদক সংখ্যা এখন ১৭। এর মধ্যে রয়েছে ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status