ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
নির্যাতিত নারীকর্মী দেশে ফেরা মাত্র ৫ হাজার টাকা দেবে সরকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 11:43 AM

নির্যাতিত নারীকর্মী দেশে ফেরা মাত্র ৫ হাজার টাকা দেবে সরকার

নির্যাতিত নারীকর্মী দেশে ফেরা মাত্র ৫ হাজার টাকা দেবে সরকার

বিদেশ থেকে নির্যাতিত বা প্রতারিত হয়ে ফিরে আসা বৈধ নারীকর্মীদের তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। ডিসেম্বর মাস থেকেই এই প্রক্রিয়া কার্যকর হবে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড জানায়, বৈধভাবে বিদেশ যাওয়া নারী কর্মীদের মধ্যে অনেকেই নির্যাতন অথবা প্রতারণার শিকার হয়ে দেশে ফেরত আসতে বাধ্য হন। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পাঠানো হয় বাজেট এয়ারলাইন্সে। সেখানে খাবার এমনকি পানি খেতে হলেও টাকা দিয়ে কিনতে হয়। ফেরত আসা এসব নারী কর্মীদের কাছে কোনও টাকা পয়সা থাকে না। যার ফলে বিমানবন্দর থেকে বাড়ি ফিরে যেতে, খাবারসহ তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে তারা সমস্যার সম্মুখীন হন। তাই বহির্গমন ছাড়পত্র নিয়ে যারা বিদেশ গিয়ে দুর্ভাগ্যজনকভাবে নির্যাতন, নিপীড়ন কিংবা প্রতারণার শিকার হয়ে ফেরত আসবেন তাদের ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই বিষয়ে একটি চিঠি শিগগিরই ইস্যু করা হবে বলেও বোর্ড সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের তথ্য মতে বিগত চার বছরে বিশ্বের বিভিন্ন দেশে নারী কর্মী গিয়েছেন ৫ লাখ ২৩ হাজার ৪৭১ জন। যার মধ্যে শুধুমাত্র সৌদি আরবে গিয়েছেন ২ লাখ ৯৩ হাজার ৫৮৮ জন। এছাড়া বিগত চার বছরে শুধুমাত্র সৌদি আরব থেকে দেশে ফেরত এসেছেন ৮ হাজার ৫০৭ নারীকর্মী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status