ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ভ্রু প্লাক করতে সিঙ্গাপুরে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 December, 2019, 10:15 PM

ভ্রু প্লাক করতে সিঙ্গাপুরে!

ভ্রু প্লাক করতে সিঙ্গাপুরে!

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। অভিনয়ের পাশাপাশি রূপের গুণেও নজর কেড়েছেন তিনি। সামান্থা এবার শুধু ভ্রু প্লাকের বিষয়ে খবরের শিরোনাম হলেন। তার কারণ এ অভিনেত্রী শুধু ভ্রু প্লাক করার জন্য সিঙ্গাপুর গিয়েছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানিয়েছে, গোয়া থেকে ফিরেই বর নাগা চৈতন্যকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেন সামান্থা। তবে কোনো শুটিংয়ের জন্য নয়, বরং ভ্রু প্লাক করতে সিঙ্গাপুর গিয়েছেন সামান্থা। সিঙ্গাপুরের অন্যতম বিখ্যাত বিউটি পার্লার ‘নিকোলে অউ ভ্রুস অ্যান্ড ল্যাশেস’। এখানেই ভ্রু প্লাক করেছেন তিনি।

শোবিজ অঙ্গনের তারকারা বিলাসি জীবনযাপন নতুন কিছু নয়। কয়েক মাস আগে প্রিয়াঙ্কা চোপড়া মেটালের মিনি আলিবি বক্স ব্যাগের কারণে আলোচনার উঠে আসেন। কারণ এই ব্যাগের মূল্য ছিল ২ লাখ ৬ হাজার ৪৫২ রুপি।

সামান্থা আক্কিনেনি অভিনীত ‘জানু’ নামের একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি তেলেগু ভাষার ‘৯৬’ সিনেমাটির রিমেক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সামান্থা।

এদিকে সামান্থার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘মনমধুড়ু টু’। রাহুল রবীন্দ্র পরিচালিত এ সিনেমা গত ৯ আগস্ট মুক্তি পায়। নাগার্জুনা আক্কিনেনির অন্নপূর্ণা স্টুডিওয়ের ব্যানারে নির্মিত এ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status