ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাবা যে আদালত চত্বরের চা বিক্রেতা সেই কোর্টের বিচারক হলেন মেয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 December, 2019, 9:02 PM

বাবা যে আদালত চত্বরের চা বিক্রেতা সেই কোর্টের বিচারক হলেন মেয়ে

বাবা যে আদালত চত্বরের চা বিক্রেতা সেই কোর্টের বিচারক হলেন মেয়ে

আদালত চত্বরে চা বিক্রি করে সংসার চালান তিনি। আর সেই আদালতের বিচারক হলেন ওই চা বিক্রেতার মেয়ে। নাম তার সুরেন্দ্র কুমার। মেয়ে শ্রুতি পড়াশোনায় শুরু থেকেই ভাল ছিল। ভারতের পাঞ্জাবের জলন্ধরের ঘটনা এটি।

শ্রুতি প্রথম বারেই পাশ করেছেন পঞ্জাব সিভিল সার্ভিস (জুডিসিয়াল) পরীক্ষা। এরপর একবছর ট্রেনিং-এর পর এখন পঞ্জাবের জলন্ধরে নাকোদার শহরের সাব-ডিভিশনার ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকের পদে নিযুক্ত হলেন। এসসি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন শ্রুতি।

মেয়ের বিচারক হওয়ার খবরে বাবার চোখে খুশির জল। চা বিক্রেতা সুরেন্দ্র বললেন, এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। বিশ্বাস ও এরকম একটা কিছু করবে। কথাটা বলতে কেঁদে ফেলেন তিনি।

শ্রুতি বললেন, আমার কাজটা সহজ ছিল না ঠিকই। কিন্তু বাবাকে চা বিক্রি করতে দেখে জেদটা চেপে গিয়েছিল। সেই জেদের জন্যই হয়তো স্বপ্নের চাকরিটা করতে পারছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status