ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ঘুমন্ত শিশুকে কম্বলে মুড়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 December, 2019, 12:45 PM

ঘুমন্ত শিশুকে কম্বলে মুড়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ!

ঘুমন্ত শিশুকে কম্বলে মুড়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ!

আট বছরের এক শিশুকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ধর্ষকের খবর দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে পুলিশ। ভারতের ভাবনগরে এ ঘটনা ঘটেছে।

পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টাইমস’র প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার রাতে আমুল ক্রসরোডের কাছে রাজকোট পুরনিগমের বাগানে পরিবারের সঙ্গে ঘুমিয়েছিল আট বছরের শিশুটি। মাঝবয়সি কোনো এক ব্যক্তি ঘুমন্ত অবস্থায় শিশুটিকে কোলে করে তুলে নিয়ে ছোট একটি সেতুর নিচে নর্দমার কাছে নিয়ে যায় এবং সেখানেই তাকে ধর্ষণ করে।

পুলিশ আরও জানায়, শিশুটির জামাকাপড়ে রক্তের দাগ রয়েছে। তাকে নারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে শিশুটি। তার এখনো জ্ঞান ফেরেনি।

সিসিটিভির ফুটেজ দেখা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কম্বলে মুড়ে শিশুটিকে তুলে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। একই ক্যামেরার ফুটেজে দেখা গেছে, কিছুক্ষণ পর অভিযুক্ত একা ফিরে আসছে। আর তার কিছু পরে মেয়েটি যেখানে ঘুমিয়েছিল, সেই দিকে ছুটে যাচ্ছে।

মাঝরাতে মেয়েকে নিখোঁজ দেখে তখনই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা-মা। পরে শিশুটির খোঁজে শুরু হয় তল্লাশি। প্রায় ঘণ্টাখানেক পর শিশুটি কাঁদতে কাঁদতে নিজেই ফিরে আসে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status