ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
পাকিস্তানি নাগরিকের সঙ্গে তারেক কন্যা জাইমার বিয়ের গুঞ্জন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 December, 2019, 12:54 PM
সর্বশেষ আপডেট: Monday, 2 December, 2019, 4:49 PM

পাকিস্তানি নাগরিকের সঙ্গে তারেক কন্যা জাইমার বিয়ের গুঞ্জন

পাকিস্তানি নাগরিকের সঙ্গে তারেক কন্যা জাইমার বিয়ের গুঞ্জন

তথ্যটা লন্ডনে দীর্ঘদিন গুঞ্জনে কানাঘুষা চললেও অবশেষে সত্যতা প্রকাশ পেয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত পলাতক ভাইস চেয়ারপারসন তারেক জিয়া দীর্ঘদিন ধরে লন্ডনে স্বপরিবারে আছেন। তারেকের একমাত্র মেয়ে জাইমা রহমান পড়াশুনার খাতির লন্ডনে স্থায়ীভাবে আছেন তারও আগে।

সাকিব মাহমুদ। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ২১ বছর বয়সী সাকিবের জন্ম বার্মিংহাম এবং তিনি ল্যান্সশায়ারের হয়ে খেলেন। তিনি ডাক পেয়েছেন ইংল্যান্ড দলেও। তিনি একজন বোলার। ইংল্যান্ড দলের ভারত সফরে সাকিবকে তাদের দেশে খেলার অনুমতি দেয়নি। তিনি ইংল্যান্ড দলের হয়ে ভারতে আসতে চাচ্ছিলেন। তার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে বলেও জানা যায় আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে।

জানা যায় এই সাকিব মাহমুদের সঙ্গে তারেক কন্যা জাইমার দীর্ঘদিনের প্রেম। তারা বিয়ে করেছেন বলেও গুঞ্জন রয়েছে লন্ডনে বাঙালি পাড়ায়। তাদের লন্ডনের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গেছে। তাদের পরিচয় কিভাবে তা অবশ্য এখনো জানা যায়নি। তবে অনেকে মনে করছেন, পারিবারিকভাবেই তাদের পরিচয়। লন্ডন প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করে যে তাদের মধ্যে বিয়েও হয়েছে। টেকনিক্যাল কারণে তারা বিয়েটা গোপন রেখেছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status