ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ভাঙ্গন কবলিত মানুষদের পাশে মাশরাফি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 December, 2019, 12:24 PM

ভাঙ্গন কবলিত মানুষদের পাশে মাশরাফি

ভাঙ্গন কবলিত মানুষদের পাশে মাশরাফি

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লোহাগড়া উপজেলার মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

সোমবার সকালে উপজেলার লোহাগড়া ও কোটাকোল ইউনিয়নের বিভিন্ন এলাকার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।

এসময় মাশরাফি বিন মর্তুজা বলেন, নদীর ভাঙ্গন রক্ষায় জরুরী ভিত্তিতে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলছে। দ্রুতই স্থানীয় বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের তালিকা করে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

এসময় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদসহ ক্ষতিগ্রস্থরা উপস্থিত ছিলেন।

এর আগে রাতে মাশরাফি বিন মর্তুজা নড়াইল পৌঁছে জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে শহরের সুলতান মঞ্চ পরিদর্শন করেন। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status