ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাছ চাষ!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 December, 2019, 12:25 PM

প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাছ চাষ!

প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাছ চাষ!

ভোলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার সুযোগে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছেন প্রধান শিক্ষক। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া কাশ্মির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা এটি। বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের মাঠে মাছ চাষ করেছেন প্রধান শিক্ষক আবুল কাশেম।

স্থানীয় সূত্র জানায়, গজারিয়া কাশ্মির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাছ চাষ করেছেন প্রধান শিক্ষক আবুল কাশেম। মাঠে মাছ চাষ করায় খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে পানিতে পড়ে বই-খাতা ও স্কুল ড্রেস নষ্ট হয় শিক্ষার্থীদের। এরপরও মাঠের পানি নিষ্কাশন করছেন না তিনি।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, পানি থাকার কারণে আমরা মাঠে খেলতে পারি না। মাঝে মধ্যে পানিতে পড়ে আমাদের জামা-কাপড় ও বই-খাতা নষ্ট হয়। বিদ্যালয়ের মাঠ থেকে পানি সরানোর দাবি জানাই আমরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, বৃষ্টির পানি মাঠে জমার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের মাঠে আমি মাছ চাষ করিনি। মাঠের পাশে একটি পুকুর রয়েছে। সেখান থেকে মাঠে এসেছে মাছ।

এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আইয়ুব আলী বলেন, বিষয়টি আমার জানা নেই। এখন জানলাম। এমন কিছু হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status