ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে ডোপ টেস্ট!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 December, 2019, 12:14 PM

সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে ডোপ টেস্ট!

সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে ডোপ টেস্ট!

দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করার আগে এবং চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষার আগে মাদক পরীক্ষা বা ডোপ টেস্ট চালু করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এই সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ডোপ টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বৈঠকে উপস্থিত ছিলেন। দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখা এবং একটি শিক্ষিত ও সুস্থ জাতি উপহার দিতে এই সুপারিশ করা হয়।

বৈঠকে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে আরও শক্তিশালী করা, শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে কোনো অপরাধ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে তা তদারক করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শামসুল হকের সভাপতিত্বে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আফছারুল আমীন, হাবিবর রহমান, সামছুল আলম, পীর ফজলুর রহমান ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বৈঠকে অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status